
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সমন্বয়ক সিনথিয়া মেহজাবিন মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক নারী এক যুবকের ওপর চড়াও হয়েছেন এবং তাঁকে মারধর করছেন।
এই দাবিতে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে।
‘মোঃ ইয়াছিন খাঁন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১০ মে ভিডিওটি শেয়ার করা হয়। আজ ১২ মে বেলা ১২টা ৪১ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ৭৬ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৬৮৯ রিয়েকশন, ৪৬ কমেন্ট ও ২৪৭ শেয়ার রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ভিডিওটির উৎস, ধারণের সময় বা সুনির্দিষ্ট স্থানের উল্লেখ নেই। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর মদ্যপ অবস্থায় এমন ঘটনার বিষয়ে সাম্প্রতিক কোনো খবর গণমাধ্যমে পাওয়া যায়নি।
ভিডিওটির উৎস খুঁজতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম Maharashtra Times-এ ২০২৬ সালের ১০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের স্থিরচিত্রের সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের। সেখানে এক তরুণী তাঁর প্রেমিককে অন্য এক মেয়ের সঙ্গে দেখার পর ক্ষুব্ধ হয়ে রাস্তায় মারধর করেন।

বিষয়টি আরও নিশ্চিত হতে গত ৫ মার্চ LatestLY-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, কেরালার রাজধানী তিরুবনন্তপুরামের ‘মানাভিয়াম ভেদি’ এলাকায় এক প্রেমিক যুগলের মধ্যে প্রকাশ্যে এই মারামারির ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, তরুণীটি আক্রমণাত্মক হলেও যুবকটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এটি মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে সৃষ্ট ঝগড়া। পুলিশ ঘটনাটিকে ‘পাবলিক নুইসেন্স’ হিসেবে নথিভুক্ত করলেও তাঁরা একে অপরের বিরুদ্ধে কোনো মামলা করতে রাজি হননি।
একই বিষয়ে south.shades নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি পোস্ট পাওয়া যায়।

এ ছাড়া আলোচিত ভিডিওটি প্রচারকারী অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, এগুলো থেকে নিয়মিতভাবে আওয়ামী লীগের সমর্থনে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিরোধী বিভিন্ন পোস্ট প্রচার করে থাকে।
সিদ্ধান্ত
ঢাবির রোকেয়া হল সমন্বয়কের মাতলামি দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। ভারতের কেরালা রাজ্যের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে।
শেখ হাসিনা ১০ মে ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে ‘কলকাতার অবস্থা ভালো নয়’ এবং ‘নরেন্দ্র মোদির লোকেরা মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে একদল বিক্ষুব্ধ জনতাকে লাঠিসোঁটা নিয়ে তান্ডব চালাতে...
১ দিন আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজেপি সমর্থকেরা মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফল পরবর্তী সহিংসতা হিসেবে এই দাবিটি নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
২ দিন আগে
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজিপির জয়ের পর সেখানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই নিয়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের একটি মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে উগ্র....
২ দিন আগে