চট্টগ্রাম নগরীতে স্থানীয়দের দুপক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় নিহতেরা হলেন মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০)।
নারীঘটিত ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে পাহাড়তলী থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম রয়েছে।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি ওসি। তবে নারী ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
এই বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মো. সাগর নামে এক যুবক বন্ধু পরিচয় দিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে আসেন।
সাগরের বরাত দিয়ে এসআই আশেক জানিয়েছেন, নারীঘটিত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির মধ্যে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
২৬ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
৩৯ মিনিট আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে