
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলে গতকাল সোমবার বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ২৬৫ কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। এই ঋণ–অর্থায়ন ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হচ্ছে ১০ বছর। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু কোম্পানি রোসাতমের সহযোগিতায় দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে প্রথমটি নির্মাণ করছে বাংলাদেশ।
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ কর্মকর্তা উত্তম কুমার কর্মকার রয়টার্সকে বলেন, ‘রাশিয়া আমাদের কাছে ঋণের অর্থ রুবলে চেয়েছিল। কিন্তু এটি আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা চীনা মুদ্রা ইউয়ানে ঋণের অর্থ পরিশোধে সম্মত হয়েছি।’

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
৭ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
৭ ঘণ্টা আগে