
গত ২৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের বারাণসীর একটি হোটেল থেকে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বললেও আকাঙ্ক্ষার পরিবারের দাবি, এটি খুন।
এবার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আকাঙ্ক্ষার মৃত্যুর আগে এক ব্যক্তি তাঁর রুমে ১৭ মিনিট অবস্থান করেছিলেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হোটেলরুম থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। তবে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে এক ব্যক্তিকে অভিনেত্রীর রুমে ১৭ মিনিট অবস্থান করতে দেখা গেছে। তবে এই ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। সিসিটিভি ফুটেজ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
অকাঙ্ক্ষার মা জানান, ‘আমার মেয়ের মৃত্যুর জন্য দুজন ব্যক্তি দায়ী। অভিনেতা সমর সিং ও সঞ্জয় সিং আমার মেয়েকে খুন করেছে। এর আগে সমরের ভাই সঞ্জয় সিং আকাঙ্ক্ষাকে হত্যার হুমকি দিয়েছে। আর এ কথা আকাঙ্ক্ষা আমাকে মুঠোফোনে জানিয়েছিল।’
অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিল আকাঙ্ক্ষার। কিছুদিন আগে এই সম্পর্কের কথা স্বীকার করেছিলেন এই অভিনেত্রী। আকাঙ্ক্ষার মৃত্যুর পর সমর সিং ও সঞ্জয় সিংকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এ ছাড়া মৃত্যুর ২৪ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন এই অভিনেত্রী। এর মধ্যে এমন কী ঘটল যে তাঁকে আত্মহত্যা করতে হলো, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছে।
‘মেরি জং মেরা ফয়সালা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরি এই অভিনেত্রীর। তারপর ‘মুঝসে শাদি কারোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
আরও খবর পড়ুন:

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে