প্রায় ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন পুলিশের ৩৩০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও সার্জেন্ট। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-দের ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।
এ ছাড়া আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এ আদেশে নিয়োগপ্রাপ্ত ১২৩ জন পুলিশ সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-এর বাইরে একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। সে ক্ষেত্রে গঠিত কমিটি প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (বর্তমানে আবেদনকৃত ১২৩ জন সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর নিরস্ত্র) বিষয়ে যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা ‘পারস্পরিক বাণিজ্যচুক্তি’ নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। অনেকের মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সেভাবে সংরক্ষণ করা হয়নি। চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বাংলাদেশের জন্য যতটা না ছাড়ের ব্যবস্থা রয়েছে, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের অর্জ
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে কোদাল দিয়ে মাটি কেটে তিনি খননকাজের সূচনা করেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত...
১ ঘণ্টা আগে
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে—এটাই প্রধানমন্ত্রীর নীতি।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ সাপেক্ষে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
২ ঘণ্টা আগে