
দীর্ঘ দুই মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। আইসিইউ থেকে বেঁচে ফেরায় সৃষ্টিকর্তাসহ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তবে শারমিন এখনো মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে এখনই সবাইকে সজাগ হতে হবে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী শারমিন আঁখিকে ছাড়পত্র দেওয়া হয়।
এ সময় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শরীরের ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারমিন, শ্বাসনালিও দগ্ধ ছিল। তাঁকে কয়েক দিন আইসিইউতে রাখা হয়েছিল। সব মিলিয়ে দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ তাঁকে ছাড়পত্র দেওয়া হলো।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘অনেকটা যুদ্ধ করে তাঁকে সুস্থ করে তুলেছেন আমাদের চিকিৎসকেরা। এ জন্য আমরাও অনেক আনন্দিত। তবে এমন ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদের এখনই সজাগ হতে হবে। নইলে এমন ঘটনার শিকার আমাদের হতেই হবে।’
এর আগে গত ২৮ জানুয়ারি বেলা ২টার দিকে মিরপুর-১১, কালশী রোড অ্যাপেক্স শো–রুমের পাশের একটি শুটিং স্পটে এই দুর্ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁর দুই হাতের সম্পূর্ণ, দুই পা, মুখমণ্ডল ও মাথার একপাশসহ শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়।
প্রসঙ্গত, এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাসংকর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেন তিনি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে