
বিশ্বখ্যাত হেভি মেটাল ব্যান্ড ‘মোটরহেড’-এর গিটারিস্ট ফিল ক্যাম্পবেল আর নেই। দীর্ঘ ১০ বছর ধরে ব্যান্ডটির অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকা এই গুণী শিল্পী ৬৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ মার্চ একটি জটিল অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ক্যাম্পবেলের পরিবারের দেওয়া একটি ফেসবুকের পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে।
ফেসবুক পোস্টে ক্যাম্পবেলের পরিবার তাঁকে একজন ‘নিবেদিতপ্রাণ স্বামী, চমৎকার বাবা ও স্নেহময় দাদা’ হিসেবে বর্ণনা করেছে। নাতি-নাতনিদের কাছে তিনি ‘বামপি’ নামে পরিচিত ছিলেন। পরিবার থেকে আরও বলা হয়েছে, ‘যাঁরা তাঁকে চিনতেন, তাঁরা সবাই তাঁকে ভালোবাসতেন। তাঁর ফেলে যাওয়া সংগীত ও স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।’
মোটরহেড ব্যান্ডের পক্ষ থেকে তাঁদের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে ক্যাম্পবেলকে ‘এক বিশাল আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফিল ছিলেন একাধারে দুর্দান্ত গিটারিস্ট, লেখক ও সংগীতশিল্পী, যাঁর রক্তে বইত মোটরহেড। তাঁর গিটারের জাদুতে তিনি সব সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি হাসিখুশি থাকতে পছন্দ করতেন এবং জীবনকে পরম আনন্দে উপভোগ করতেন।’
পোস্টে আরও বলা হয়, ‘ফিলকে ছাড়া একটি মুহূর্তও হাসাহাসি ছাড়া কাটানো সম্ভব ছিল না। পৃথিবী আজ এক বিশাল উজ্জ্বল নক্ষত্র হারাল, আমরা শোকাহত।’
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়। ‘এস অব স্পেড’-এর মতো অসংখ্য হেভি মেটাল গানের কারিগর ছিলেন তাঁরা।
মোটরহেড-পরবর্তী সময়ে তিনি নিজের তিন সন্তানকে নিয়ে ‘ফিল ক্যাম্পবেল অ্যান্ড দ্য বাস্টার্ড সন্স’ ব্যান্ড গঠন করেন। সর্বশেষ তিনি নিজের শহর পন্টিপ্রিডের ‘মুনি আর্টস সেন্টার’-এ একটি হাউসফুল শোতে পারফর্ম করেন।
ক্যাম্পবেলের মৃত্যুতে শোক প্রকাশ করে মুনি আর্টস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, সংগীতজগতে ফিলের প্রভাব ছিল বিশাল। তাঁকে সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। বিখ্যাত জার্মান হেভি মেটাল গায়িকা ডোরো পেশ বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। ফিলকে নিজের বন্ধু বলতে পারাটা আমার জন্য সম্মানের ছিল।’

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
৮ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১২ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১২ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১২ ঘণ্টা আগে