
হজরত ফাতিমা (রা.) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর চতুর্থ কন্যা। বিবি খদিজার গর্ভে ৬০৫ খ্রিষ্টাব্দে মক্কায় তাঁর জন্ম হয়। মায়ের সঙ্গেই ইসলামের সূচনালগ্নে ইসলাম গ্রহণ করেন। ৬২২ সালে মহানবী (সা.)-এর হিজরতের কিছুদিন পর তিনি পরিবারের অন্যদের সঙ্গে মদিনায় চলে যান।
ইসলামের চতুর্থ খলিফা হজরত আলি (রা.) ৪০০ দিরহাম মূল্যের একটি লোহার বর্মের বিনিময়ে তাঁকে বিয়ে করেছিলেন। তখন ফাতিমার বয়স ছিল সাড়ে ১৫ বা ১৮ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হজরত আলির সংসার করেন। তাঁদের দাম্পত্যজীবন প্রায় নয় বছর স্থায়ী ছিল। তাঁদের সংসারে চার সন্তান—হাসান, হোসাইন, জয়নব ও উম্মে কুলসুম।
ফাতিমা (রা.) বিভিন্ন যুদ্ধে অংশ নেন এবং মুসলিম যোদ্ধাদের চিকিৎসক ও সেবকের দায়িত্ব পালন করেন। মহানবী (সা.)-এর মৃত্যুর পর তিনি শোকগাঁথা রচনা করেছিলেন। যার কয়েক পঙক্তির বঙ্গানুবাদ এরকম—
‘মাটিতে শায়িত আমার বাবাকে কেউ এসে বলে যান:
আমার করুণ রোদন, আর্তি আপনি শুনতে পান?
এতটা কঠিন সময় আমার’ পর হলো সম্পাত
এমন বিপদ দিনকে ঘিরলে দিন হয়ে যেত রাত। …’
(নবীজির জন্য ফাতিমার এলিজি, অনুবাদ: আবদুল্লাহ মাহমুদ নজীব)
মহানবী (সা.) ফাতিমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘সৃষ্টিজগতের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ। তাঁরা হলেন, মারইয়াম বিনতে ইমরান, ফেরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়াইলিদ ও ফাতেমা বিনতে মুহাম্মদ।’ (তিরমিজি: ৩৮৭৪; আহমাদ: ১২৪১৪)
অন্য হাদিসে হজরত ফাতিমাকে জান্নাতে নারীদের নেতা আখ্যা দেওয়া হয়েছে। মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতবাসী নারীদের সর্দার ফাতিমা।’ (বুখারি, কানজুল উম্মাল, আল-বিদায়া ওয়ান-নিহায়া)
এক হাদিসে মহানবী (সা.) তাঁকে উদ্দেশ করে বলেছেন, ‘হে ফাতিমা, আল্লাহ তোমার খুশিতে খুশি হন এবং তোমার অসন্তুষ্টিতে অসন্তুষ্ট হন।’ (তাহযিব আত-তাহযিব: ১২ / ৪৪২; আল-ইসাবা: ৪ / ৩৬৬)
এ ছাড়া ফাতিমা (রা.)–এর আরও অসংখ্য ফজিলত ও মর্যাদার কথা হাদিসে এসেছে।
ইতিহাসবিদ আল-ওয়াকিদির মতে, হজরত ফাতিমা (রা.) ১১ হিজরির ৩ রমজান ইন্তেকাল করেন। হজরত আব্বাস (রা.) তাঁর জানাজার নামাজে ইমামতি করেন। চাচা আকিলের বাড়ির এক কোণে তাঁকে সমাহিত করা হয়। (আস-সাহাবিয়াত: ১৫৩)
আরও খবর পড়ুন:

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
মানবজীবনে আনন্দ-বেদনা, আশা-প্রত্যাশা, ভয় ও ক্রোধের মুহূর্ত আসবেই। জীবনের একমাত্র নিশ্চয়তা হলো এর অনিশ্চয়তা, আর এই অনিশ্চিত যাত্রায় প্রকৃত প্রশান্তি ও স্থিতিশীলতা মেলে কেবল মহান আল্লাহর স্মরণে। ইসলামি জীবনদর্শনে ধৈর্য বা সবর অন্যতম ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন রবের সিদ্ধান্তের সামনে নিজেকে...
১৬ ঘণ্টা আগে
নামাজ মহান আল্লাহ তাআলার সঙ্গে বান্দার এক গভীর সংযোগের মাধ্যম। এই ইবাদত আদায়ের সময় আমাদের উচিত সর্বোচ্চ মনোযোগ ও বিনয় বজায় রাখা। তাই নামাজের মধ্যে কোনো কিছু বিঘ্ন ঘটলে তা থেকে সতর্ক থাকা অপরিহার্য। হাই তোলা এমনই একটি বিষয়, যা নামাজে মনোযোগ নষ্ট করতে পারে।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে