রমজানের এই দিনে

বদর যুদ্ধের প্রেক্ষাপট ও শিক্ষা
জালিমের বিরুদ্ধে মজলুমের ঐতিহাসিক এক অসম যুদ্ধের নাম বদর যুদ্ধ। আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে যেখানে মজলুম বিজয়ী হয়েছে। দীর্ঘ ১৩টি বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মক্কার কাফিরদের নির্যাতন সয়ে গিয়েছেন।

রমজানের এই দিনে: খাদিজা (রা.)-এর ইন্তেকালে ভেঙে পড়েন মহানবী (সা.)
মক্কার কোরাইশ নেতারা শিআবে আবি তালিবে অবরুদ্ধ করে তখন মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। সেই দুঃসময়ে মহানবী (সা.) প্রথমে অভিভাবক ও হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালিবকে হারান। এমন বিপদের সময় তিনি অভিভাবকহীন হয়ে পড়েন। দুই মাস যেতে না যেতেই নবুওয়াতের দশম হিজরির রমজান মাসের ১০ তারিখে তিনি প

রমজানের এই দিনে: তুর পাহাড়ে যেভাবে তাওরাত লাভ করেন মুসা (আ.)
মহিমান্বিত রমজান কুরআন নাজিলের মাস। আসমানি কিতাব তাওরাতও এই পবিত্র মাসেই নাজিল হয়েছে। নবী হজরত মুসা (আ.) আল্লাহর সঙ্গে সরাসরি বাক্যালাপ করার সৌভাগ্য লাভ করেছিলেন। এ কারণে তাঁকে ‘কালিমুল্লাহ’ বা আল্লাহর সঙ্গে কথোপকথনকারী বলা হয়।

রমজানের এই দিনে: ইসলামের প্রথম সামরিক অভিযান, যেমন ছিল প্রথম পতাকা
৬২২ সালের নভেম্বর মাস তথা প্রথম হিজরির ৪ রমজান সংগঠিত হয় ইসলামের ইতিহাসের প্রথম বিজয়াভিযান সারিয়া হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই অভিযানটি ইতিহাসে সিইফুল বাহার অভিযান নামেও পরিচিত। কুরাইশের একটি কাফেলা আটকাতে এই অভিযান পরিচালিত হয়েছিল। এতে মক্কা থেকে বিতাড়িত সাহাবিরাই কেবল অংশ নিয়েছিলেন।


