পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেসব ফলের নাম উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে খেজুর অন্যতম। ইসা (আ.)-এর জন্মের সময়ের ঘটনায় আল্লাহ তাআলা মারিয়াম (আ.)-কে উদ্দেশ করে বলেছেন, ‘আর তুমি নিজের দিকে খেজুরগাছের কান্ড নাড়া দাও। তা থেকে তোমার ওপর পাকা খেজুর পড়বে। খেজুরের রয়েছে বহুমুখী উপকারিতা।’ (সুরা মারইয়াম: ২৫)
শুধু খেজুরই নয়, এর বীজের বিভিন্ন অংশের নামও কোরআনে এসেছে। পরকালের সওয়াব, পুরস্কার ও জাহিলি যুগের দেবদেবীর ক্ষমতার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা খেজুর বীজের এসব অংশের নাম উল্লেখ করেছেন। যেমন—
নাকির
খেজুর বীজের পিঠে ক্ষুদ্র একটি বিন্দু থাকে, আরবিতে একে ‘নাকির’ বলা হয়। পবিত্র কোরআনে এই নাকির দিয়ে আল্লাহ তাআলা পরিমাণগত স্বল্পতার উদাহরণ দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘যে পুরুষ বা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রাপ্য “নাকির” পরিমাণও নষ্ট করা হবে না।’ (সুরা নিসা: ১২৪)
এই আয়াতে ‘নাকির’ বলতে খেজুরের বীজের পিঠের ওই ছোট্ট বিন্দু পরিমাণ অংশ বোঝানো হয়েছে।
ফাতিল
খেজুরের বীজের পেটের কাটা অংশের পাতলা সুতাকে আরবিতে ‘ফাতিল’ বলা হয়। এই শব্দ দিয়েও পরকালের সাজার ক্ষেত্রে অতি ছোট বিষয়ের উপমা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতাসহ আহ্বান করব, এরপর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি “ফাতিল” পরিমাণও জুলুম করা হবে না।’ (সুরা বনি ইসরাইল: ৭১)
এই আয়াতে ‘ফাতিল’ বলতে খেজুর বীজের কাটা অংশের সেই সুতাকে বোঝানো হয়েছে। হাশরের মাঠে আল্লাহর বিচারের ধরন কত স্বচ্ছ হবে—সেটি বোঝাতে এই উপমা ব্যবহার করা হয়েছে।
কিতমির
খেজুরের বীজের ওপরে থাকা পাতলা আবরণকে আরবিতে ‘কিতমির’ বলা হয়। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তিনি (আল্লাহ) রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবিষ্ট করেন। সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেন। প্রতিটি একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আবর্তন করে। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা, (সব) সাম্রাজ্য তাঁরই। তাঁর পরিবর্তে তোমরা যাদের ডাকো, তারা “কিতমির”–এরও অধিকারী নয়।’ (সুরা ফাতির: ১৩)
আয়াতে ‘কিতমির’ বলতে খেজুরের বীজের ওপরের পাতলা আবরণকে বোঝানো হয়েছে। আল্লাহ ছাড়া অন্য উপাস্যদের ক্ষমতার পরিধি বোঝাতে তুচ্ছার্থে এই উপমা ব্যবহার করা হয়েছে।

আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
১৮ মিনিট আগে
মোবাইল ফোন যেহেতু একটি মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম, তাই সাধারণ কাপড়ের মতো মোবাইলের সব অংশকে সরাসরি পানিতে ভিজিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। তাই ফিকহি দৃষ্টিকোণ থেকে মোবাইল বা এই জাতীয় বস্তু ‘সাকিল’ (মসৃণ ও অছিদ্রযুক্ত বস্তু) হিসেবে গণ্য।
৪২ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
মানবজীবনে আনন্দ-বেদনা, আশা-প্রত্যাশা, ভয় ও ক্রোধের মুহূর্ত আসবেই। জীবনের একমাত্র নিশ্চয়তা হলো এর অনিশ্চয়তা, আর এই অনিশ্চিত যাত্রায় প্রকৃত প্রশান্তি ও স্থিতিশীলতা মেলে কেবল মহান আল্লাহর স্মরণে। ইসলামি জীবনদর্শনে ধৈর্য বা সবর অন্যতম ইবাদত, যার মাধ্যমে একজন মুমিন রবের সিদ্ধান্তের সামনে নিজেকে...
১৭ ঘণ্টা আগে