
পিরোজপুরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাসের চাপায় ক্যাটারিং সার্ভিসের তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮), একই উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো. বাদশা (১৭)।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু বলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ের বাড়িতে ক্যাটারিং সার্ভিস করার জন্য তাঁরা নছিমনে (ডিজেল ইঞ্জিনচালিত থ্রি হুইলার) করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলেন। তাঁদের বহন করা নছিমনটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলে দুজন মারা যান এবং হাসপাতালে নিয়ে এলে আরেকজন মারা যান। এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে তাঁদের মধ্যে একজন মারা যান এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসান জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নছিমন ও বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পরিবারের দাবি, ঘটনার সময় হৃদয় স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। পেছন থেকে একটি রাইডার গ্রুপ এসে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য দাওয়াত দিয়ে এনে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শান্ত বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গত বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সর্তা নদীর আন্ধারমানিক ও তুলাতলি এলাকায় পরিচালিত অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার ও প্রায় দুই হাজার ফুট পাইপ নষ্ট করার পাশাপাশি জব্দ করা হয়েছে নদীর তীরে মজুত রাখা প্রায় ২০ হাজার ঘনফুট বালু।
৩৯ মিনিট আগে
কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৪)।
৪৩ মিনিট আগে