লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তাঁরা হলেন পুলিশের উপপরিদর্শক আবদুর রহিম, জাকির হোসেন ও কনস্টেবল মোজাম্মেল হোসেন। আহত তিন পুলিশ সদস্যসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় শিপন খলিফা, ইব্রাহিম খলিল, এম সজিব, রিয়াজ হোসেন ও ইদ্রিস হোসেনসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩ মার্চ চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয় কামাল হোসেনকে। কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আজ বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে আফজাল রোডের মুখে একটি আনন্দ মিছিল বের করেন কামাল হোসেনের সমর্থকেরা।
এর আগে প্রস্তুতি কমিটিকে প্রত্যাখান করে বাজারের নিউমার্কটের সামনে প্রতিবাদ সভা ও মিছিল করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সোলাইমানের পক্ষের লোকজন। তখন দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, কমিটি বাতিল না করে গোপনে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী। এই কমিটি কোনো নেতা-কর্মী মেনে নেননি। এর প্রতিবাদে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তখন নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামাল হোসেন বলেন, বিনা উসকানিতে কাজী সোলাইমানের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতা-কর্মীকে আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে আর কোনো কমিটি নাই। কেউ কমিটি দাবি করলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।’

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান কবিরাজের নেতৃত্বে তাঁর সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, হামলা এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার বাসিন্দারা চরম...
২৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর তা অপসারণ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পে অভিযোগের পর নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনায় নির্মাণকাজের মান, সরকারি তদারকি
৩৭ মিনিট আগে
ভোলার লালমোহনে মো. নয়ন (১৯) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা দেড়টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এই ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
৪২ মিনিট আগে