
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় প্ল্যান্টের ভেতরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্সিজেন প্ল্যান্টের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ প্ল্যান্টের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত একজনের নাম শামসুল হক শামসু (৫০) বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। এখনো প্ল্যান্টের শেডের ভেতরে কয়েকজন আটকে রয়েছে। তাঁদের উদ্ধারে কাজ চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।

ট্রাকটির সহকারী রায়হান গাড়িটি চালাচ্ছিলেন এবং চালক শরিফুল ইসলাম পাশে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে রায়হান নিয়ন্ত্রণ হারালে ডাম্প ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে শরিফুল ও রায়হান গুরুতর আহত হন।
৯ মিনিট আগে
বরিশালের মুলাদীতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৯৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীভিত্তিক সংগঠন ‘মুলাদী ফোরাম, ঢাকা’-এর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
২২ মিনিট আগে
ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামের ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিহতের বাড়িতে পৌঁছে শোকাহত...
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি...
২৯ মিনিট আগে