বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর হিন্দুপাড়া গ্রামের মোকছেদ আলী ভোলার ছেলে মিজানুর রহমান রনি (২২)। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন। পাগড়ি, জুব্বা, টুপিসহ বাবরি চুলের এই যুবক বিভিন্ন সময় বিভিন্নভাবে স্থানীয় লোকজনের কাছে আলোচনা-সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ১১টায় পরিবারের সহযোগিতায় ৪ ফুট গভীর একটি কবর তৈরি করেন রনি। সঙ্গে খাবার, চার্জার লাইট, ফ্যানসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রাতেই শুয়ে পড়েন সেই কবরে। অক্সিজেন পেতে কবরের দুপাশে ছোট পাইপ দিয়ে ফুটোও রাখেন। আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত তার ভেতরে অবস্থান করেন তিনি। কিন্তু স্থানীয় লোকজন জানতে পারলে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে থানা-পুলিশ এসে বেলা ১১টার দিকে রনিকে কবর থেকে বের করে নিয়ে যান। সঙ্গে রনির আরেক ভাই মিলনকেও (২৫) ধরে নিয়ে যায় পুলিশ।
রনির পরিবারের লোকজন আজকের পত্রিকাকে বলেন, ‘রনি স্বপ্নে দেখেছিল এভাবে কবর খুঁড়ে তার ভেতরে কিছুদিন থাকলে তারা অনেক ধনী হয়ে যাবে। পরে রনি আমাদের সহায়তায় কবর তৈরি করে তার ভেতরে ঢুকে যায়।’
রাধানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সরকার মুক্তা বলেন, ‘রনি ইউটিউবের জন্য ভিডিও বানাতে এই কাণ্ড করে থাকতে পারে। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের প্রচুর মানুষ কবর এবং রনিকে একনজর দেখতে ভিড় করেন।’
ওই ইউনিয়নের ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, ‘এই ঘটনার মাসখানেক আগেও রনি টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে সফর করেন। সে সময় পথে মহাসড়কের উভয় পাশের প্রায় সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের স্বাক্ষর নেন। এর বাইরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি এবং পথের দুধারে পাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষর নেন। কবর থেকে কেউ কখনো ফেরেনি। কবর থেকে ফিরে রনি মূলত দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিল।’
এ ঘটনায় শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, ‘মিজানুর রহমান রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোস্ট করার জন্য এই কাজ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি আমাদের জানিয়েছেন।’

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পর্যটক মো. আবির (১৮)।
২৯ মিনিট আগে
এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একাকী বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া —এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
৩১ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে