ওমরাহ ভিসা ছাড়াও আরও তিন ধরনের ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন বিশ্বের মুসলিমরা। তার চেয়ে বড় কথা, এখন থেকে যতবার ইচ্ছা ততবার ওমরাহ করা যাবে।
কোনো ভিজিট ভিসা, ট্যুুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা—এই তিন ধরনের যে কোনোটি সৌদি আরবে তে ওমরাহ করা যাবে। সেই সঙ্গে সৌদি আরব ছাড়ার সময় যাতায়াতের পথ বা পরিবহনও পরিবর্তন করা যাবে।
সৌদি আরবে পর্যটকদের জন্য সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে গালফ নিউজের প্রতিবেদনে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এই নতুন তথ্য তুলে ধরা হয়।
তবে এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময়, অর্থাৎ ওমরাহর সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।
ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে সৌদি আরব। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে।
শুধু তাই নয়, ওমরাহর প্রক্রিয়াও সহজ করছে সৌদি সরকার। ভিনদেশি মুসলিম বন্ধুদের ওমরাহ করার আমন্ত্রণ জানাতে এবং তাঁদের জন্য ভিসার আবেদন করার সুযোগ সৌদি নাগরিকদের দেওয়া হয়েছে।
গত মাসে ট্রানজিট ভিসার ব্যবস্থা করেছে সৌদি আরব। এই ভিসাধারীরা ওমরাহর পাশাপাশি, হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করতে পারবেন। চার দিনের এ ধরনের ভিসার মেয়াদ থাকবে ৯০ দিন।
লাখ লাখ মানুষ যারা শারীরিক ও আর্থিক কারণে হজ করতে পারেন না, তাঁরা প্রতি বছর ওমরাহ করতে ভিড় জমান সৌদি আরবে।

মাত্র একদিনের মধ্যে ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র–গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। এর সবগুলোই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর, অর্থাৎ মাত্র দুই মাসে ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার টনের বেশি অস্ত্র–গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
এপস্টেইনের এই তথাকথিত মসজিদটির স্থাপত্যও ছিল রহস্যময়। তিনি উজবেকিস্তান থেকে মসজিদের টাইলস আনিয়েছিলেন এবং সিরিয়ার ১৫শ শতাব্দীর ‘ইয়ালবুঘা হাম্মাম’ বা স্নানাগারের আদলে সোনালি গম্বুজ তৈরি করেছিলেন।
২ ঘণ্টা আগে
অ্যাডমিরাল এরকুমেন্ত তাতলোইগুর এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, জাহাজটির হুল বা মূল কাঠামোর নির্মাণকাজ ঘোষিত সময়সূচির প্রায় এক বছর আগেই শেষ হবে। দেশটির ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি প্রায় ৬০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন হবে এবং এর দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার।
৩ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালি ‘নতুন অধ্যায়’ শুরু হচ্ছে। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের পর হরমুজ প্রণালিতে ইরান নতুন ব্যবস্থাপনা নীতি কার্যকর করবে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন...
৪ ঘণ্টা আগে