ওমরাহ শব্দের আভিধানিক অর্থ জিয়ারত করা ও কোনো জনবসতিপূর্ণ স্থান দেখার ইচ্ছা করা। নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাফা-মারওয়াতে সায়ি করা এবং মাথা মুণ্ডন করা বা চুল কাটা—এই চার কাজকে ইসলামে পরিভাষায় ওমরাহ বলা হয়। ওমরাহকে হজে আসগর বা ছোট হজ বলা হয়।
কাতাদাহ (রহ.) বর্ণনা করেন, আমি আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম, ‘নবী (সা.) কয়বার ওমরা করেছেন?’ তিনি বললেন, ‘চারবার। এক. জিলকদ মাসে, হুদায়বিয়ার সন্ধির সময়, যখন কাফিররা বাধা দিয়েছিল (এ সময়ে আসলে ওমরাহ না হলেও ওমরাহর সওয়াব অর্জিত হয়েছে; তাই সেটিকেও ওমরাহ গণ্য করা হয়েছে)। দুই. সন্ধির শর্ত মতে পরের বছর জিলকদ মাসে। তিন. জিরানার ওমরাহ, যখন তিনি হুনাইনের গনিমত বণ্টন করেছিলেন। চার. (বিদায় হজে)।’ আমি বললাম, ‘কয়বার হজ করেছেন?’ তিনি বলেন, ‘একবার।’ (বুখারি)
ওমরাহর ফজিলত অনেক। এর মাধ্যমে পাপের কাফ্ফারা হয়ে যায়। মহানবী (সা.) এরশাদ করেন, ‘এক ওমরাহ আরেক ওমরাহ পর্যন্ত সময়ের গুনাহের কাফ্ফারা। আর মাবরুর হজের প্রতিদান কেবল জান্নাত।’ (বুখারি) যে হজে সকল শর্ত ও নিয়মকানুন পূর্ণভাবে আদায় করা হয়, তাই মাবরুর হজ। কারও হজ কবুল হওয়ার নিদর্শন হলো, হজ থেকে এসে জীবন পাল্টে যাওয়া এবং পাপের পথ পরিহার করা। মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা হজ ও ওমরাহ করতে থাক। কেননা তা অভাব ও পাপ দূর করে—যেমনভাবে কামারের হাপর লোহা, স্বর্ণ ও রুপার ময়লা দূর করে। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান জান্নাত।’ (তিরমিজি) তাই সামর্থ্যবানদের জন্য একাধিক ওমরাহ করতে ইসলামে বাধা নেই।
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫