হজ তিন প্রকার। এক. ইফরাদ হজ অর্থাৎ হজের মাসে শুধু হজ করা। দুই. তামাত্তু হজ অর্থাৎ হজের মাসে দুই ইহরাম দিয়ে হজ ও ওমরাহ করা। ওমরাহর জন্য মিকাত থেকে ইহরাম বাঁধবে আর হজের জন্য ৭ বা ৮ তারিখ মক্কাতেই ইহরাম বাঁধবে। প্রথমে ওমরাহর জন্য তাওয়াফ, সাই করা ও মাথা মুণ্ডানো সেরে নেবে। এরপর হজের জন্য ইহরাম বেঁধে মক্কাবাসীর মতো হজের কাজ সম্পন্ন করবে। তিন. কিরান হজ অর্থাৎ হজের মাসে এক ইহরামে হজ ও ওমরাহ করা। কিরানে মিকাত থেকে একই সঙ্গে হজ ও ওমরাহর ইহরাম বাঁধতে হয়।
এই তিন প্রকারের হজের মধ্যে সব কটিই হাদিস থেকে প্রমাণিত ও শুদ্ধ। তবে কোনটি উত্তম, তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কিরান উত্তম, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, ইফরাদ উত্তম, এরপর তামাত্তু, এরপর কিরান। ইমাম মালিক (রহ.)-এর মতে, তামাত্তু উত্তম, এরপর কিরান, এরপর ইফরাদ।
সাধারণভাবে কিরান হজ উত্তম। তবে যাদের হজযাত্রা জিলহজের ৮ তারিখের বেশ কিছুদিন আগে হয়, তাঁদের জন্য তামাত্তু হজ করাই উত্তম। বিশেষ করে নারীদের জন্য, যাতে তাদের চলাফেরায় কোনো ধরনের কষ্ট না হয়। অতএব শক্ত-সামর্থ্য লোকদের জন্য কিরান হজ উত্তম হলেও দুর্বল লোকদের জন্য তামাত্তু হজই উত্তম। আর যারা বদলি হজ করবে, তাদের জন্য ইফরাদ হজই উত্তম। বদলি হজে তামাত্তু ও কেরান হজ অসিয়ত বা অনুমতি থাকলেই বৈধ হবে। (আহসানুল ফাতাওয়া)
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫