
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছেন। উপনির্বাচনে ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
এ সময় হিরো আলম বলেন, ‘সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন, আসুন, খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে খেলতে হবে না ৷ আমি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আর আপনি দলীয়ভাবে দাঁড়ান। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন, আমাকে যে আসন থেকে পরাজিত করিয়ে দেওয়া হয়েছে।’
হিরো আলম আরও বলেন, ‘ভোট গণনা নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। ৪৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে আমি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করেছি। তাঁরা আমার আবেদন গ্রহণ করেছেন। তবে কবে ফলাফল আবার গণনা করবেন, সে বিষয়ে কিছু জানাননি। যদি তাঁরা সাড়া না দেন, আমি হাইকোর্টে যাব।’
এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকত। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এ সবকিছু লোকের বানানো কথা। শুধু বিএনপির মির্জা ফখরুল স্যার নন, সারা বিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছেন।’
১ ফেব্রুয়ারি উপনির্বাচনে বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ-সমর্থিত জাসদ প্রার্থীর কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপরই হিরো আলম অভিযোগ করেন, এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল। অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১ ঘণ্টা আগে
রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ীতে প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন পরিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশ্বে শত শত যানবাহন আটকে পড়ে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেটসংলগ্ন এলাকায় বিবদমান দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে