রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। রোহিঙ্গা সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের পরামর্শ দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত বলেও মনে করেন তাঁরা।
ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম আয়োজিত "রোহিঙ্গা'স— ভিকটিম অব জেনোসাইড অ্যান্ড লুকিং ফর আনসার" শিরোনামে এক আলোচনায় সভায় এ বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাস্টার্সের এবংএন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঢাকা স্কুল অব ইকোনমিক্সে মাস্টার্স অব এন্ট্রাপ্রেনারশিপ ইকোনমিক্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে যথাযথ জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য ভর্তি হতে হবে।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক প্রধান মুন্সি ফয়েজ আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রোহিঙ্গা সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে। বিশ্ব শান্তির কথা বিবেচনা করে স্বল্পমেয়াদি অর্জনের থেকে দীর্ঘমেয়াদি ফলাফলের জন্য রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে পুনর্বাসিত করা প্রয়োজন। রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রধানমন্ত্রী ৭২ ইউএনজিএ সেশনে যে পাঁচটি পয়েন্ট দিয়েছিলেন সেগুলোর গুরুত্ব তুলে ধরেন তিনি।
আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশের উন্নয়নের সঙ্গে রোহিঙ্গা ইস্যু কোনো সমস্যা নয়, তবে স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে শ্রমবাজারে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী যে উদারতা দেখিয়েছে এতে অবশ্যই তাঁকে নোবেল দেওয়া উচিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।

রাজধানীর শাহবাগ থানার ভেতরে বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এ বিষয়ে শাহবাগ থানা-পুলিশ কোনো বক্তব্য দেয়নি।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া ওই শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় আছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের বড়লেখায় ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী দুই বোনকে ধর্ষণচেষ্টাকালে মিথুন দাস নামের (২৭) প্রতিবেশী এক যুবককে আটক করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর ধর্ষণচেষ্টাকারী যুবকের বাবা, চাচা, ভাইসহ স্বজনেরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে....
১ ঘণ্টা আগে
ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ের আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা চত্বরে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা। ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
১ ঘণ্টা আগে