
দেশে এখন সামাজিক সুরক্ষা ভাতা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ‘যে যত বড় কথাই বলুক, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’ উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে শতভাগ বিদ্যুৎ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দুস্থ ও অসচ্ছলদের ভাতার ব্যবস্থা করেছেন। এখন ভাতা নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শেখ হাসিনা যা বলেন তা-ই করেন।’
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। অথচ তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করেছেন, যা অত্যন্ত পরিতাপের ও দুঃখের বিষয়। আজকে মহান বিজয় দিবসে জিয়াউর রহমানের যত অপকর্ম তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি আমরা।’
মন্ত্রী নুরুজ্জামান আরও বলেন, ‘জিয়াউর রহমানের সরকার ও তাঁর পরে খালেদা জিয়ার সরকারও মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করেনি বরং মুক্তিযোদ্ধাদের তাঁরা নিষ্পেষণ করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের শুধু ভাতাই নয়, বাড়িও করে দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ, এমনকি তাঁদের জন্য ঋণেরও ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও দেশের সম্পদ লুণ্ঠনকারীদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান নুরুজ্জামান।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদুজ্জামান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসূল প্রমুখ।

গ্রামে বিদ্যুতের পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে...
১ ঘণ্টা আগে
মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিয়ে সমঝোতার জন্য সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন...
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে পানিতে ডুবে একই এলাকার পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার পর সন্ধ্যায় জানাজা শেষে চর চাকলা গোরস্থানে শিশুদের মরদেহ পাশাপাশি কবরে দাফন করা হয়েছে...
২ ঘণ্টা আগে
চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তাঁর পরিবারের তিন সদস্যকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বন্ধকি স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগের মুখে পরিবারসহ হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর চট্টগ্রাম থেকে তাঁদের আটক বা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে