
বুয়েটছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনায় তাঁর বান্ধবী বুশরার বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘স্বাভাবিকভাবে বুশরার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে ফারদিনের মৃত্যুর তদন্তের বিষয়ে আলোচনা শেষে হারুন অর রশীদ এ কথা বলেন।
বুয়েটের শিক্ষার্থীরা কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতার কথা বলেছেন। এ বিষয় জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমাদের তদন্তে সব সময় বলা থাকে, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আমরা আবার তদন্ত করব।
বুশরার বিষয়টি কী হবে জানতে চাইলে হারুন বলেন, ‘বুশরাকে নামিয়ে দেওয়ার পরে বুশরার সঙ্গে তাঁর এমন কোনো কথা হয়নি। শুধু একবার বুশরা জানতে চেয়েছে, বাসায় ঠিকমতো গেছে কিনা। উত্তরে ফারদিন মিথ্যা বলেছে। সে শুধুমাত্র ইয়েস বলেছে। স্বাভাবিকভাবে বুশরার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তার মুক্তির বিষয়টি আদালতের বিষয়। আমরা আমাদের প্রতিবেদনে জানিয়ে দেব, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
১৩ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২২ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩০ মিনিট আগে