গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দুর্ঘটনায় পড়ে বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন সৌদি আরবের ইয়াসের আল শাহরানি। অবশেষে তিনি এখন শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে নিজের সুস্থ থাকার কথা নিশ্চিত করেছেন সৌদি এই ডিফেন্ডার।
আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের নির্ধারিত সময়ের পরে যোগ করা সময়ের ঘটনা। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে মারাত্মক ধাক্কা লেগেছিল ইয়াসেরের। তাতে ইয়াসেরের চোয়াল, মুখের হাঁড় ভেঙে যায়। অনেক রক্তারক্তি হয়েছিল। পরে চিকিৎসার জন্য তাঁকে (ইয়াসেরের) নিয়ে যাওয়া হয় জার্মানিতে। হাসপাতাল থেকে নিজের সুস্থতার কথা জানিয়ে সৌদি এই ডিফেন্ডার বলেন, ‘আমি আপনাদের জানাতে চাচ্ছি যে আমি এখন সুস্থ। সবাই আমার জন্য প্রার্থনা করবেন। ম্যাচ জয়ের জন্য সৌদি ভক্তদের অভিনন্দন। জয়টা আমাদের প্রাপ্য।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
আর্জেন্টিনাকে গতকাল ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল সৌদি আরব। যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ‘অঘটন।’ ২৬ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সৌদি আরব। আর ৩০ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৭ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৪১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে