বিশ্বকাপ এলেই রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে খেলা দেখতে মাঠে যায় ভক্তরা। এর মধ্যে অন্যদের চেয়ে একটু বেশিই রঙিন হয়ে সাজে মেক্সিকানরা। নানা ধরনের স্প্যানিশ গানে মাতিয়ে তোলে গ্যালারিসহ স্টেডিয়ামের আশপাশ। মেক্সিকান সমর্থকেরা অবশ্য নিজেদের সাজ পূর্ণাঙ্গ করতে ‘লুচা লিবরা’ নামের একটা রঙিন মাস্কও পরে, যা কিনা মেক্সিকান ঐতিহ্যের সঙ্গে খুবই সামঞ্জস্য একটি সংস্কৃতিও। কিন্তু কাতার বিশ্বকাপে এই মাস্ক পরা কোনো মেক্সিকান দর্শক চোখে পড়বে না আপনার।
কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি এই ঐতিহ্যবাহী মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আয়োজকদের পক্ষ থেকে অফিশিয়ালি জানানোর পর এ সম্পর্কে মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর আলফানসো জাগবে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এমনকি লুকিয়েও যদি কেউ ওই মাস্ক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
নিরাপত্তার কথা ভেবে বিমানবন্দর থেকেই সব ধরনের মাদক নিষিদ্ধ করবে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। বিশ্বকাপের সময়ও বেশ কিছু বিধিনিষেধের মধ্যে প্রকাশ্যে মাদক সেবনকে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক দেশ।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সি গ্রুপে পড়েছে মেক্সিকো। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, আর্জেন্টিনা ও সৌদি আরব।

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, তা-ই হলো হাইনরিখ ক্লাসেনের সঙ্গে। নাছোড়বান্দা এক ভক্ত তাঁর ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু কিছুতেই রাজি হলেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন তিনি।
১ ঘণ্টা আগে
এক সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের নিয়ম বদলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৭ এপ্রিল বিসিবি জানিয়েছিল, রেলিগেশন লিগ থাকছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আজ বিসিবি বলছে ভিন্ন কথা।
২ ঘণ্টা আগে
কোয়ালিফায়ার খেলার সুবিধা তো এটাই। জিতলে সরাসরি ফাইনালের টিকিট। হারলেও আরেকটা সুযোগ থাকবে। নাহিদ রানার দল পেশোয়ার জালমি জিতেই সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপাজয়ী ফাইনালে থাকছেন বিশ্বকাপজয়ী এক অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
রজত পাতিদার আউট কি নট আউট—এই আলোচনা চলছে গত ২৪ ঘণ্টা ধরে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ফলও হয়ে গেছে। কিন্তু পাতিদারের আউট নিয়ে বিতর্ক থামছেই না। অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের দৃষ্টিতেই বেঙ্গালুরু অধিনায়ক নট আউট।
৩ ঘণ্টা আগে