
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) পরিচালক ডা. শরীফুল হাসান।
বদলি হওয়া এই কর্মচারীরা হলেন সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, দুলাল বসুনিয়া, জানুরাম সরকার, নুরুজ্জামান, রইস উদ্দিন, রহমত আলী, হাসিনা বেগম, মহিত আল রশিদ উদয়, আল আমিন ইসলাম, হামিদুল ইসলাম, মোর্শেদ হাবিব, আবুল হাসান, শাহজাদা মিয়া, আব্দুল আলিম, আবু জাফর। তাঁদের সবাইকে ঢাকাসহ দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে বদলি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বদলি হওয়া কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। ওই মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এ বি এম রাশেদুল আমীরও ভোগান্তির শিকার হন। তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হলে গত ১৭ সেপ্টেম্বর ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে যান তাঁর স্বজনেরা। এ সময়ে স্বজনদের কাছ থেকে বকশিশের নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ উঠেছে, চিকিৎসকের মা পরিচয় দিয়েও রেহাই পাননি। এরপর চিকিৎসক এ বি এম রাশেদুল আমীর সেখানে উপস্থিত হলে তাঁর কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার এই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ১৮ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দেন। এরপর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই কর্মচারী মাসুদ ও ঝর্ণা বেগমকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে রোগী ও স্বজনদের হয়রানিসহ হাসপাতাল দালালমুক্ত করার দাবি তুলেছেন খোদ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এ ঘটনার পরই ১৬ জন কর্মচারীকে একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান বলেন, ‘এগুলো নিয়মিত বদলি।’

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
৩ ঘণ্টা আগে