বৈচিত্রময় নাট্যদল পালাকার। দলটির প্রশংসিত নাটক ‘উজানে মৃত্যু’ এবার আসছে নতুনভাবে, নতুন সংস্করণে। আগামী ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।
নাটকের কলেবর বৃদ্ধির জন্য সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য রচনার অংশ বিশেষ সংলাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন তরুণ নির্দেশক শামীম সাগর।
দীর্ঘদিন যাবত স্টুডিও থিয়েটারভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে পালাকার নাট্যাঙ্গনকে মুখর করে রেখেছিল। রবীন্দ্রনাথের ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘বাসন’, উডি অ্যালেনের ‘ডেথ নকস’, ব্রেটল্ড ব্রেখটের ‘রাইফেল’, ফ্রানজ জ. ক্রোয়েটজের ‘রিকোয়েস্ট কনসার্ট—এমন নানান বিষয় বৈচিত্রের নাট্যনিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র এক পরিচয় এনে দিয়েছে।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘উজানে মৃত্যু’ নাটকটিও ব্যতিক্রম নয়। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালীউল্লাহকে নতুন করে চেনার প্রয়াস গ্রহণ করেছে।

মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
৯ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার কারণে তিন বছর ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলেকে নিয়মিত সময় দেন তিনি। পাশাপাশি সেখানে থেকেই সুযোগ-সুবিধামতো তৈরি করছেন গান, অংশ নিচ্ছেন কনসার্টে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কানাডায় একটি একক কনসার্টে গান শোনাবেন কুমার বিশ্বজিৎ।
১৬ ঘণ্টা আগে
ছোটবেলায় গায়িকা হওয়ার স্বপ্ন ছিল জান্নাতুল সুমাইয়া হিমির। কচি-কাঁচার মেলা ও ছায়ানটে গান শিখতেন। তখন থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান-অভিনয় করতেন। ২০১৪ সালে একটি মডেলিং রিয়েলিটি শোতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। সুযোগ পান চ্যানেল আইয়ের ‘মহারানী’ নাটকে। এর পর থেকে বদলে যায় হিমির ক্যারিয়ারে
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের কণ্ঠশিল্পী ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই। গতকাল বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।
১৬ ঘণ্টা আগে