মিয়ানমারে জান্তাবিরোধী সশস্ত্র জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। এরই মধ্যে রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং ওয়া রাজ্যের ইউনাইটেড ওয়া স্টেট আর্মির (ইউডব্লিউএসএ) শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন। দেশটির শান রাজ্যের মোংলা নামক অঞ্চলে তাঁরা সাক্ষাৎ করেন।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল নায়ো তুন অং এবং ইউনাইটেড ওয়া স্টেট আর্মির ডেপুটি লিডার বাও আই শান পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল নায়ো তুন অংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে কাচিন ইনডিপেনডেন্ট আর্মির হেডকোয়ার্টার লিয়াজা থেকে মোংলায় আসেন।
ইউনাইটেড ওয়া স্টেট আর্মির মুখপাত্র দ্য ওয়া মিডিয়া জানিয়েছে, এ দুই নেতার সাক্ষাতের উদ্দেশ্য হলো—দুই বাহিনীর নেতাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং সহযোগিতা বৃদ্ধি করা।
এদিকে মিয়ানমারের কারেন ও মন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে আসন্ন মৌসুমে তীব্র লড়াই হবে বলে অগ্রিম ঘোষণা দিয়েছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এই ঘোষণা দিয়েছে। কেএনইউর সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন এই মুহূর্তে কারেন ও মন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইরত।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কেএনইউর সশস্ত্র শাখা জান্তা বাহিনীর সঙ্গে ৬ হাজার ৩৫৬ বার সংঘর্ষে জড়িয়েছে। এই সময়ে তাঁরা জান্তা বাহিনীর ৫ হাজার ১২৫ জন সেনাকে হত্যা করেছে। বিপরীতে নিজেরা হারিয়েছে ১৩৭ জন প্রতিরোধযোদ্ধা।
কেএনইউ দেশটির জান্তাবিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল ইউনিটি কনস্যুলেটিভ কাউন্সিলের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ঘটনাটি কখন বা কোথায় ঘটেছিল, কিংবা তাঁর কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, তাও জানাননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচির ওপর নতুন ও চড়া ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় আছেন, এমন দুই লাখ পর্যন্ত বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গতকাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় তাদের প্রধান বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করবে না।
১ ঘণ্টা আগে