
ঈদের পর রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দাম এখনো স্বাভাবিক হয়নি। বেড়েছে ইলিশ মাছ ও মুরগির মাংসের দাম। তবে সবজির দাম আগের মতোই রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক পিস ডিম বিক্রি হচ্ছে ১০ টাকায়।
মুরগির বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫০ টাকায়। আর দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। সোনালি (কক) বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা কেজিতে।

মুরগির দামের বিষয়ে বাসাবোর ব্যবসায়ী আলী বলেন, অনেকের বাসায় ঈদের পর মুরগির চাহিদা বেড়েছে, যার কারণে দাম কিছুটা বেশি।
সবজির বাজার ঘুরে দেখা গেছে, শসা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, টমেটোর কেজি ১০০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, লতি ৬০ টাকা, বরবটি ১৭০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ৯০ টাকা। কাঁচামরিচের কেজি ১৬০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা।
এদিকে মুরগি ও ডিমে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী দাম হলেও গরুর মাংসের দাম স্বাভাবিক। বাজারভেদে ৬৮০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।
বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। তেলাপিয়া, পাঙাশ মাছের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, শিং মাছ ৩০০ থেকে ৪৬০ টাকা, শোল মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা আর পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। ঈদের পর এসব মাছের দামে তেমন পরিবর্তন আসেনি।
তবে ইলিশ মাছের সরবরাহ থাকার পরও দাম বেড়েছে। এক কেজি ওজনের পদ্মার ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ৭০০-৮০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশের কেজি ৮০০ থেকে ৯০০ টাকা। চট্টগ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজিতে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৯ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
২০ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে