
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, কোনো সংকটে না পড়ে সে জন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকেরা সংকট বলছে। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছে, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছে। যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ছয়তলাবিশিষ্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খালিদ মাহমুদ। মন্ত্রী জানান, আশুগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এরই মধ্যে কনসালট্যান্ট নিয়োগ হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদীবন্দর হবে।
আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আত্মমর্যাদা, গর্ব ও অহংকারের জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতু আমাদের দেশ ও জাতিকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘লোডশেডিং সংকট মোকাবিলা করার শক্তি শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্বের নাই। এটি সাময়িক সমস্যা। দ্রুত এর সমাধান হবে। দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে এসব বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেও যাতে বিভেদ সৃষ্টি না হয়, সে জন্য সজাগ থাকতে হবে।’
বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন ভূঁইয়া প্রমুখ।

বিএনপির অনেক বড় বড় নেতা গোপন মিটিংয়ে বলে যে জামায়াতকে সাইজ করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে মাঠে না নামালে হবে না। যদি সাহস থাকে রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করেন। রাজনৈতিকভাবে মোকাবিলা করেন...
১৬ ঘণ্টা আগে
যদি প্রচেষ্টা চালান সরকারের সকল ভালো কাজে আমরা (জামায়াতে ইসলামী) সাহায্য করব। গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু জনস্বার্থবিরোধী অন্যায় কাজ অনাচার-পাপাচার স্বার্থবিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব...
১৬ ঘণ্টা আগে
আমরা (বিএনপি) উদার গণতন্ত্র বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে, সে কারণেই আমরা আরও জোর দিয়ে সেই দেশটা প্রতিষ্ঠিত করতে চাই।
২০ ঘণ্টা আগে
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির দলীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়।
১ দিন আগে