চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি, ডিজিটাল ব্যাংকিং নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট।
আজ শুক্রবার সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজার সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামের আব্দুল লতিফ মিস্ত্রি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চার পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
জানা গেছে, গত রোববার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আব্দুল লতিফ মিস্ত্রি বাড়ির শামসুল হকের চার সন্তান মো. নুর নবী, মো. ইউসুফ, মো. মোশাররফ, ও শফিকুল ইসলামের চারটি ঘর। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ওই ৪টি পরিবারের স্বপ্ন।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নুর বেগমের মেয়ে শেফালী আক্তার বলেন, ‘আমরা অসহায় পরিবার, বাবার স্বল্প আয়ে কোনোরকমে চলে আমাদের জীবন। কিন্তু আগুনে পুড়ে আমরা নিঃশেষ হয়ে গেছি। স্থানীয় চেয়ারম্যানের কিছুটা সহযোগিতা পেলেও আর কেউ এগিয়ে আসেনি। এমন সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এলিট ভাই। আমরা তার কাছে কৃতজ্ঞ।
নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘দেরিতে হলেও আমি এই অসহায় পরিবার গুলোর খবর পাই। খবর পেয়ে আর বসে থাকতে পারিনি। নিঃস্ব সহায় সম্বলহীন হয়ে যাওয়া মানুষগুলোকে এক নজর দেখতে চলে আসি আমার জন্মভূমি মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামে।’
আগুনে পুড়ে যাওয়া প্রায় চারটি পরিবারকে নিয়াজ মোর্শেদ এলিট এই দুর্যোগ কাটিয়ে উঠতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন ‘আগুনে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’
এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী। জাতীয় জনক বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই যিনি ইতিমধ্যে মানবিক যুবলীগের প্রবক্তা হিসেবে সারা দেশে সাড়া ফেলেছেন ওনার নির্দেশনা অনুযায়ী যুবলীগের সকল নেতা কর্মীদের আপনারা এখন থেকে এমন সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সারা দেশে পাবেন ইনশা আল্লাহ।’
এই সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, যুবলীগ নেতা শওকত আজীম রিংকু, নোমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে পাটবোঝাই নৌকাসহ আটক করেছে বিএসএফ। পরিবারের দাবি, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে ফেরার পথে নদীর স্রোতে পথ ভুল করে তাঁরা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। পাঁচ দিনেও তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পায়নি পরিবার।
২০ মিনিট আগে
প্রতারক চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিত। এরপর প্রবাসীর বন্ধু বা পরিচিত সেজে প্রবাসীর স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করত। ফোনে বলা হতো—আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার প্রায় চার ঘণ্টা পর শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিহত শিশুদের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের।
১ ঘণ্টা আগে