
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চার কর্মদিবসের মধ্যে চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। অন্যথায় প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। রেজিস্ট্রারের এই প্রতিশ্রুতির পর রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ থামিয়ে হলে ফেরেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার রাতে ক্যাম্পাসে এক ছাত্রী হেনস্তার শিকার হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশ করার নির্দেশনা দেয়। এই নির্দেশনার পর ছাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে থাকেন। পরে রাতে প্রীতিলতা হল থেকে ছাত্রীরা বিক্ষোভ করার সিদ্ধান্ত নেন। রাত সাড়ে ৯টার দিকে প্রীতিলতা হলের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের দিকে রওনা হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা বাধা দেন। প্রীতিলতা হলের ছাত্রীরা বাধা অমান্য করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিভিন্ন হল থেকে শতাধিক ছাত্রী এসে বিক্ষোভ যোগ দেন। এ সময় অন্যান্য হল থেকে আসা শিক্ষার্থীদের হল থেকে বের হতে বাধা দেওয়া হয় বলে তাঁরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে চার দফা দাবি জানান। রাত ১২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল হাসান ঘটনাস্থলে চার কার্যদিবসের মধ্যে চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীরা হলে ফিরে যান।
ছাত্রীদের দাবিগুলো হলো-
১. ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে কোনো সময়সীমা না রাখা।
২. যৌন নিপীড়ন সেল বাতিল করে নতুন করে সেল গঠন করা।
৩. আগামী চার কর্মদিবসের মধ্যে চলমান ঘটনাগুলোর বিচার ও সুষ্ঠু সমাধান করা।
৪. সমাধানে ব্যর্থ হলে প্রক্টরিয়াল বডির পদত্যাগ করা।

নির্দেশক বলেছিলেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে এলে তাদের পাওয়া যাবে। ঢাকার সন্ধ্যার অসহনীয় যানজট ঠেলে সময়মতো বড় মগবাজারের আউটার সার্কুলার রোডের বিশাল সেন্টারে এসে পৌঁছানো গেল। এই বিপণিবিতানের ছাদেই যাত্রা শুরু করতে যাচ্ছে নাটকের একটি মঞ্চ।
১ মিনিট আগে
মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে।
২১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে