পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে পিকআপের দুই জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে শিশুসহ আরও তিনজন। দুর্ঘটনার কারণে সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল।
রোববার (১৭ জুলাই) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন—রাজু খন্দকার (৪৫) ও কাউসার (২৩)।
পদ্মা সেতু (উত্তর) থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পিকআপটিতে গ্যাস সিলিন্ডার ছিল। তবে সিলিন্ডারে গ্যাস ভর্তি ছিল কি না তা নিশ্চিত নই। আর হতাহতদের সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।’
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—ফাতেমা খন্দকার (১), মুক্তা (২৬) ও মো. ওমর ফারুক (৪৫)।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ চলে।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টায় উপজেলার বংশাই নদের ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
মেটা: গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ উচ্চারণ করেছেন অনুষ্ঠানের সভাপতি ও এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি তিন দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল ভবন ও এর আসবাবপত্র অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে। জানা গেছে, শহর থেকে দূরে হওয়ায় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে বাসমালিকেরা শুরু থেকেই টার্মিনালটি ব্যবহার করতে অনাগ্রহী ছিলেন।
৮ ঘণ্টা আগে