Ajker Patrika

কুমিল্লা সীমান্তে ৬ মানব পাচারকারী ও ভারতীয় এক নারী আটক

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ৪৯
কুমিল্লা সীমান্তে ৬ মানব পাচারকারী ও ভারতীয় এক নারী আটক
আটক মানব পাচারকারীরা। ছবি: সংগৃহীত

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নারীর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগ রয়েছে। গতকাল সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ১০ ও ৬০ বিজিবি এসব অভিযান চালায়।

আজ মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া, সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশও সহযোগিতা করে।

অনুপ্রবেশকারী ভারতীয় নারী। ছবি: সংগৃহীত
অনুপ্রবেশকারী ভারতীয় নারী। ছবি: সংগৃহীত

আটক ছয় মানব পাচারকারী হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা নগরের হরিপুর এলাকার শরিফুল ইসলাম (৩৩)।

এ ছাড়া আটক ভারতীয় নারীর নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকায়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত