এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য (কুমিল্লা-৬) আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আজকের পত্রিকা’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রচারের শুরুতেও আ ক ম বাহাউদ্দিনকে সতর্ক করা হয়েছিল।
এর আগে, কুসিক নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে চিঠি দেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু।
চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণা করার অভিযোগ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।
তখন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানিয়েছিলেন, ‘অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
তবে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিলেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
- অভিযোগের পর অভিযোগ
- মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্তি চান ভোটাররা
- ‘আমরা তো বলতে পারি না এখনই এলাকা ত্যাগ করুন’—এমপি বাহার প্রসঙ্গে সিইসি
- কুসিক নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে
- ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না: ইসি আহসান হাবীব
- ইসির অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয়: সুজন
- প্রচার শেষ, উৎসবের অপেক্ষা
- নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসপি ফারুক
- কুসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
- এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর

ইসির নির্দেশ মানছেন না এমপি বাহার







