
ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে গুলি করার ঘটনায় করা মামলায় জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। আজ বুধবার বেলা ১১টার দিকে শারীরিক অসুস্থতার কারণে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাব উল্লাহ রেদোয়ান আহমেদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান সুমন বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তাঁর হৃদ্যন্ত্রে তিনটি রিং ও পেসমেকার বসানো রয়েছে। যেকোনো মুহূর্তে তিনি কারাগারে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। এরই মধ্যে কারাগারে অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রেদোয়ান আহমেদের অসুস্থতার বিষয়টি আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ড. রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেন।’
চান্দিনা উপজেলা এলডিপির নেতা জামশেদ আহমেদ জাকি বলেন, ‘নেতার জামিন হয়েছে। আজ বিকেলের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এরই মধ্যে আমরা সব কাগজপত্র প্রস্তুত করেছি।’ তবে এর আগে আরও তিনবার কুমিল্লার আদালতে জামিনের আবেদন করেছিলেন ড. রেদোয়ান আহমেদের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৯ মে বিকেল ৪টার দিকে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর ১টার পর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২-এর প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা তাঁকে বাধা দেন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে