সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও দুটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের দাবি, এখন পর্যন্ত ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই দেহাবশেষের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী হতে পারেন বলে ধারণা করছেন তাঁরা। একটি দেহাবশেষের পাশে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পাওয়া যায়। আরেকজনের দেহাবশেষের পাশে একটি নেমপ্লেট পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে, অন্যটি ডিপোর নিরাপত্তাকর্মীর হতে পারে।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে এখানে ক্লিক করুন
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
এই সম্পর্কিত সর্বশেষ:

খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৩৪ মিনিট আগে
বাংলাদেশের প্রতিটি শহরেরই আছে আলাদা একটি পরিচয়। কোথাও ইতিহাস কথা বলে স্থাপত্যে, কোথাও খাবারে, কোথাও মানুষের মুখে মুখে ফিরে আসে হারিয়ে যাওয়া দিনের গল্প। শহর শুধু ইট-পাথরের ভবন আর ব্যস্ত সড়কের নাম নয়; শহর মানে তার মানুষ, তাদের স্মৃতি, অভ্যাস, সংস্কৃতি ও আবেগ।
৪২ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় এসব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক মাদক কারবারির স্ত্রী ও ভাইসহ চারজনকে আটক করে...
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে