মানিকগঞ্জ প্রতিনিধিগত শুক্রবার যে মাঠে ফুটবল খেলেছেন, সেই মাঠে জানাজা অনুষ্ঠিত হলো সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুনে নিহত ফায়ারম্যান রানা মিয়ার (২২)। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম খেলার মাঠে প্রশাসন ও ফায়ার সার্ভিস পৃথকভাবে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে তাঁকে দাফন করা হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় রানার মরদেহ নবগ্রাম এলাকায় নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় পরিবার ও স্বজনের কান্নায় এলাকার শোকের মাতম সৃষ্টি হয়। রানার মা-বাবা ও ভাই-বোনকে সান্ত্বনা দিতে থাকেন স্বজনেরা।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত রানারা তিন ভাই-বোন। তাঁর ছোট ভাইয়ের নাম সাজেদুল মিয়া ও বোনের নাম বন্যা আক্তার। রানাদের মূল বাড়ি শিবালয় উপজেলার তেওতা এলাকায়। পারিবারিক অসচ্ছলতার কারণে নানার বাড়ি নবগ্রামে থেকে পড়াশোনা করেছেন। রানা ছুটিতে গ্রামে আসলে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করতেন। ২০২০ সালে ডিসেম্বর মাসে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত রানা চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন।
মানিকগঞ্জ শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, ‘শহীদ রানা মিয়া দেশের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশে আমরা এসেছি। রানার পরিবারের জন্য সরকারিভাবে যা করা যায় তাই করা হবে।’
একই কথা বলেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘শুধু রানা নয় আমাদের আরও সহকর্মীরা নিহত হয়েছেন। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। যেহেতু রানার পরিবারটি অসচ্ছল তাই তাঁর পরিবারকে যেকোনো সহযোগিতা করাসহ, তাঁর ছোট ভাইকে কীভাবে চাকরির ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দেখা হবে।’

খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৩৪ মিনিট আগে
বাংলাদেশের প্রতিটি শহরেরই আছে আলাদা একটি পরিচয়। কোথাও ইতিহাস কথা বলে স্থাপত্যে, কোথাও খাবারে, কোথাও মানুষের মুখে মুখে ফিরে আসে হারিয়ে যাওয়া দিনের গল্প। শহর শুধু ইট-পাথরের ভবন আর ব্যস্ত সড়কের নাম নয়; শহর মানে তার মানুষ, তাদের স্মৃতি, অভ্যাস, সংস্কৃতি ও আবেগ।
৪১ মিনিট আগে
খুলনা নগরীতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল শুক্রবার দুপুরে নগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় এসব ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক মাদক কারবারির স্ত্রী ও ভাইসহ চারজনকে আটক করে...
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে