
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন ছিল না। ডিপোতে রাসায়নিক মজুতের জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে নেওয়া হয়নি লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি। এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন।
চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ‘ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইড বা যেকোনো রাসায়নিক মজুতের জন্য লাইসেন্স কিংবা কোনো ধরনের অনুমতি নেয়নি ডিপো কর্তৃপক্ষ। এমনকি এ বিষয়ে পরিদপ্তরকে কোনো কিছু জানানোও হয়নি। কোনো ধরনের অনুমোদন ছাড়াই ডিপোতে রাসায়নিক মজুত করেছিল তারা।’
অধিদপ্তরের পরিদর্শক আরও বলেন, ‘হাইড্রোজেন পার অক্সাইড একটি রাসায়নিক যৌগ। এটি যদি উত্তপ্ত করা হয়, তাহলে তাপীয় বিয়োজনে হাইড্রোজেন পার অক্সাইড ভয়ংকর বিস্ফোরক রূপ নেয়। কর্তৃপক্ষ লোকালয়বেষ্টিত ডিপোর ভেতরে কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা না করে নিয়মবহির্ভূতভাবে বিপজ্জনক রাসায়নিক মজুত করে রেখেছিল, যার ফলে বিস্ফোরণে ঘটেছে বড় ধরনের দুর্ঘটনা। এতে ৪৫ জনের প্রাণহানির পাশাপাশি দগ্ধ হয়ে আহত হয়েছেন চার শতাধিক।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। কুমিরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর সময় বিকট শব্দে কনটেইনার বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আহত ও দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন চার শতাধিক।
এই সম্পর্কিত সর্বশেষ:

খুলনায় গত এক সপ্তাহ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। খুলনার গ্যাস ব্যবসায়ীরা বলছেন, সামনে এ সংকট আরও প্রকট হতে পারে। আজ মঙ্গলবার খুলনার বিভিন্নস্থান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাড়ির মালিক বকুল আক্তার।
২ মিনিট আগে
চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
৮ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
৮ মিনিট আগে