
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম।
ফখরুল আলম বলেন, ‘আমরা কাস্টমস থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। এটা শুধু কাস্টমস এককভাবে করবে।’
কাস্টমস কর্মকর্তা বলেন, এই ডিপোতে শুধু আমদানি ও রপ্তানিপণ্য ছিল। আমদানি যে পণ্য আছে, সেটি ক্ষয়ক্ষতি হলে কাস্টমস আইনে সেটির শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। সুতরাং পর্যালোচনা করে সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
কাস্টমস কর্মকর্তা বলেন, ‘এ ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে তার কারণ উদ্ঘাটনে কাস্টমস, বন্দর ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে আরও একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে সদস্য হিসেবে কাস্টমসের একজন সিনিয়র ডেপুটি কমিশনারকে দিয়েছি। তাঁরা যখন সম্মিলিতভাবে রিপোর্টগুলো দেবেন, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে আমরা আইনগতভাবে সিদ্ধান্ত নেব।’
ফখরুল আলম বলেন, ‘সাত দিনের মধ্যে কাস্টমসের কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। অন্য কমিটিও এমন সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। এটা দ্রুতই নিষ্পত্তি হবে।’ তবে ডিপোতে কতগুলো কনটেইনার ছিল তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৭ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৮ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৯ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৯ ঘণ্টা আগে