যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। বন্দুকধারীর নাম সালভাদর রামোস। স্কুলে ঢোকার আগে সালভাদর রামোস নিজের দাদিকেও গুলি করেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সার্জেন্ট এরিক এস্ট্রাডা সিএনএনকে জানান, গুলিবিদ্ধ দাদি বর্তমানে হাসপাতালে রয়েছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরো ঘটনাটি সে একাই ঘটিয়েছে।
গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, ‘ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। স্কুলে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারী স্থানীয় বাসিন্দা সালভাদ রামোসের বয়স ১৮ বছর। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।’
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এদিকে এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানে তাদের ‘তৃতীয় দফার’ সামরিক হামলা। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
২ মিনিট আগে
ভারতের বিহার রাজ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি স্কুলের চাকরি বাগিয়ে নেওয়া ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বছরের পর বছর ধরে বেতন হিসেবে নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ এই শিক্ষকদের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
১০ মিনিট আগে
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, হরমুজে অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়। ওই ঘটনার পরই হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
২৫ মিনিট আগে
কানাডার টরন্টো শহরের একটি জনপ্রিয় সড়ক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বার্ষিক সালসা উৎসব চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে