
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। বিবিসির সর্বশেষ প্রতিবেদনে একজন শিক্ষকসহ ২১ জন নিহতের খবর জানানো হয়।
১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই এ হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তাঁর হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল।
সংবাদ সংস্থা এপি জানায়, মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলে প্রবেশ করেন এবং ব্যারিকেডের পেছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।
গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছেন, তা এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এদিকে, এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৬ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৭ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৭ ঘণ্টা আগে