একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স শনাক্তের তালিকায় এবার যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার নাম। মঙ্গলবার দেশ তিনটি মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা সফর করেছিলেন। সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন তার চিকিৎসা চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আফ্রিকার বাইরে ১৮টি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার।
গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। যাঁর শরীরে মাঙ্কিপক্স ধরা পড়ে, তিনি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুসারে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির অসুস্থতা খুব বেশি মাত্রায় হয় না। বেশির ভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না। ব্যাপক মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
মাঙ্কিপক্স সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এই রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের।
এই সম্পর্কিত পড়ুন:

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
১০ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না—এ আলোচনা নতুন নয়। তবে তাঁর সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে...
১৩ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১৪ ঘণ্টা আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১৬ ঘণ্টা আগে