৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের শত শত সিনেমা থেকে এবার ২২টি সিনেমা ‘অফিশিয়াল সিলেকশন’ বিভাগে রয়েছে। গত ১৭ মে থেকে কানের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবন ও পার্শ্ববর্তী সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। আর এই সিনেমাগুলো থেকে একটি বেছে নেওয়া হবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপামের জন্য।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২৩ মে পর্যন্ত যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন। সিনেমার গল্পের পাশাপাশি পরিচালনা করেছেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দ। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা। এবারের উৎসবে কোনো সিনেমা এত দীর্ঘ সময় করতালি পায়নি।
এ বিষয়ে ছবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক ওস্টলুন্দ বলেন, ‘চমৎকার স্ক্রিনিং! দর্শকদের অভিনন্দন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল।’
কান চলচ্চিত্র উৎসবের সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সিনেমা দেখার পর হেয়ারফিল্ড নামের একজন ইউটিউবার বলেন, ‘রুবেন ওস্টলুন্দের ‘‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’’ খুবই আনন্দদায়ক সিনেমা। ২০২২ সালের সেরা সিনেমা হিসাবে এটি সবারই দেখা উচিত।’
অ্যামি স্মিথ নামের একজন সাংবাদিক বলেন, এবারের কান উৎসবে এখন পর্যন্ত দেখা এটিই সেরা। শেষ পর্যন্ত যদি এই সিনেমা পুরস্কার না পায় তাহলে খারাপ লাগবে।
সিনেমাটির স্বর্ণপাম জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক। ছবিটির পরিচালক রুবেন ওস্টলুন্দ ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য স্বর্ণপাম জয় করেছিলেন।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
২ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
৩ ঘণ্টা আগে