
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি বানাচ্ছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে আনুষ্ঠানিক ঘোষণার পর এ বছর জানুয়ারিতে শুরু হয় শুটিং। অভিনয়শিল্পী হিসেবে টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করলেও কে কোন চরিত্রে থাকবেন তা জানাননি নির্মাতা। অবশেষে গতকাল প্রকাশিত সিনেমার প্রি-টিজারে শরৎচন্দ্রের চরিত্রে চমকে দিলেন টোটা রায়চৌধুরী।
রহস্যে মোড়ানো ৫৯ সেকেন্ডের প্রি-টিজারে দেখা গেল, বৃষ্টিমুখর পরিবেশে ঘরের মধ্যে সাদা ধুতি-পাঞ্জাবি পরে চেয়ার-টেবিলে বসে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (টোটা রায়চৌধুরী)। তিনি ব্যস্ত কাগজ-কলম নিয়ে, আবহে বাজছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবীর কিছু লাইন। এরপর ক্যামেরার দিকে তাকিয়ে শরৎচন্দ্র বলে ওঠেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’
সব্যসাচী হলো পথের দাবীর মুখ্য চরিত্র।
প্রি-টিজারে দেখা মিলল তারও। এই চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। ভিডিওতে তাঁর দুই হাতে দুটি পিস্তল। পরনে সাদা শার্ট, কোট ও টুপি।
কিছু সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী তেমনই এক সৃষ্টি। ১৯২৬ সালে যে সময়ে প্রকাশিত হয়েছিল পথের দাবী, সে সময় কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। শোনা যায়, তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। কিছুতেই তার নাগাল পাচ্ছিল না ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমায়।
টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায় ছাড়া এ সিনেমার অন্যান্য চরিত্রে আরও দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে। তবে তাঁরা কে কোন চরিত্রে অভিনয় করেছেন তা এখনো প্রকাশ্যে আসেনি। প্রি-টিজার প্রকাশের দিন নির্মাতা জানিয়ে দিলেন আসছে দুর্গাপূজায় মুক্তি পাবে এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র। সিনেমাটি প্রযোজনা করছে নন্দী মুভিজ।

নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়ার নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে ৬ জুন শনিবার সন্ধ্যা ৬টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
১ দিন আগে
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে।
১ দিন আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার।
১ দিন আগে