৪২ বছরে ওয়ারফেজ

আশির দশকে যাত্রা শুরু হয়েছিল ওয়ারফেজ ব্যান্ডের। দেখতে দেখতে চার দশক পার করেছে দলটি। দীর্ঘ এই যাত্রায় ওয়ারফেজের ঝুলিতে রয়েছে অনেক অর্জন। ৬ জুন ৪২ বছরে পা দিচ্ছে ব্যান্ডটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন গান প্রকাশের পরিকল্পনা করছে তারা। এ ছাড়া আগামী জুলাইয়ে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে একক কনসার্ট করবে ওয়ারফেজ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ জুন বিশেষ কোনো আয়োজন করেনি ওয়ারফেজ। তবে সেদিন ঢাকায় একটি প্রাইভেট কনসার্টে গান শোনাবে তারা। ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘কাকতালীয়ভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন একটি কনসার্ট পড়েছে। সেদিন ওইখানে হয়তো কেক কাটা হবে। সবাই মিলে আনন্দ করব। তবে এ মাসে আমাদের দুটি গান প্রকাশ হতে পারে। এর মধ্যে একটি ১৯৯৬ সালের জীবনধারা অ্যালবামের ‘ক্রমশ’। গানটির নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এটি এ মাসেই প্রকাশ পাবে। অন্যটি একটি সিনেমার টাইটেল গান। প্রযোজনা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এই গানও শিগগির প্রকাশ পাওয়ার কথা।’
এদিকে, আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ওয়ারফেজের একক কনসার্ট। ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্টটি আয়োজন করছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো.। এই কনসার্টে নিজেদের গানের পাশাপাশি ওয়ারফেজ শোনাবে মাইকেল জ্যাকসনের গান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাইকেল জ্যাকসন এখনো প্রাসঙ্গিক। গত এপ্রিলে বায়োপিক মুক্তির পর আবার টপচার্টে উঠে এসেছে তাঁর গানগুলো। এদিকে ওয়ারফেজ সব মিলিয়ে দারুণ সময় পার করছে। চার দশক পার করেছে, সম্প্রতি একুশে পদকে সম্মানিত হয়েছে। মাইকেল জ্যাকসন ও ওয়ারফেজের সমন্বয়ে বিশেষ কিছু করার পরিকল্পনা থেকে এই আয়োজন।’
কনসার্ট নিয়ে ওয়ারফেজের শেখ মনিরুল ইসলাম টিপু বলেন, ‘এটি দারুণ একটি শো হতে চলেছে। এখন আমাদের পুরোদমে প্রস্তুতি চলছে। মাইকেল জ্যাকসনের ১০-১২টি গান পরিবেশন করব আমরা। পাশাপাশি নিজেদের গান তো থাকবেই। এ ছাড়া কয়েকজন শিল্পীকেও গান গওয়ার আমন্ত্রণ জানাব।’
আয়োজকেরা জানান, শিগগির শুরু হবে প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস কনসার্টের টিকিট বিক্রি। পাওয়া যাবে গেট সেট রক নামের অনলাইন টিকিট প্ল্যাটফর্মে।
শেখ মনিরুল আলম টিপু (দলনেতা, ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।

ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
১ ঘণ্টা আগে
এ বছর নতুন প্রযোজনা মঞ্চে এনেছে নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ। দলটি বলছে, এটি তাদের স্বসচেতনতাসংবলিত আত্মবাচক একটি মেটাথিয়েটার। প্রযোজনাটির নাম ‘আন্তিগোনে, কবর, চাকা ও বেহুলার ভাসানে দাফনহীন বিবিধ লাশের গায়েবানা জানাজা’। নির্মাণ করেছেন সৈয়দ জামিল আহমেদ।
২ ঘণ্টা আগে
২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
২ ঘণ্টা আগে
নদী ও জলবায়ু বিষয়ে মানুষকে সচেতন করতে ২০২২ সালে ‘নদী রকস’ নামের একটি উদ্যোগ নিয়েছিলেন চিরকুট ব্যান্ডের সুমি। এ উদ্যোগে দেশের সাতটি নদী পদ্মা, বুড়িগঙ্গা, কুশিয়ারা, পশুর, চিত্রা, ডাহুক ও সাঙ্গু নিয়ে গান বানায় সাতটি ব্যান্ড। অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি কনসার্ট। জলবায়ু, নদী, সংগীত ও তারুণ্যকে এক করতে...
৩ ঘণ্টা আগে