
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি শাকিবকে। হিমেলেরও ছয় বছর পর পরিচালক হিসেবে বড় পর্দায় প্রত্যাবর্তন হয়েছিল প্রিয়তমা দিয়ে।
প্রিয়তমার পর হিমেল-শাকিব জুটি নিয়ে আসেন ‘রাজকুমার’। তবে সিনেমাটি আশানুরূপ সাফল্য পায়নি। এরপর শাকিব খান নিয়মিত সিনেমা করলেও পাওয়া যাচ্ছিল না নির্মাতা হিমেল আশরাফকে। অবশেষে বিরতি কাটিয়ে আবারও নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন হিমেল। এবারও তিনি ফিরছেন শাকিব খানকে নিয়ে।
শাকিব-হিমেল জুটির প্রিয়তমা ও রাজকুমার ভার্সেটাইল মিডিয়া থেকে নির্মিত হলেও নতুন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে একসঙ্গে দেখা যায় মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, হিমেল আশরাফ ও শাকিব খানকে। ক্যাপশনে প্রযোজক সোনি লেখেন, ‘শুরু হোক আবার’। সেই পোস্ট ফেসবুকে শেয়ার করে নতুন সিনেমার ইঙ্গিত দেন পরিচালক হিমেল আশরাফ।

নতুন এই সিনেমা সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে হিমেল আশরাফ বলেন, ‘সিনেমার গল্প ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। আগামী মাসে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।’
হিমেল আশরাফ জানান, নতুন এই সিনেমাটি মূলত রোমান্টিক প্রেমের গল্প নিয়ে একটি ফ্যামিলি ড্রামা। আগামী বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তবে ঈদে মুক্তি পাবে নাকি অন্য কোনো সময়ে তা নিশ্চিত করা হয়নি এখনো।
এই জুটির আগের দুটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে দেশের বাইরের দুই নায়িকাকে। নতুন সিনেমাতেও এই ধারা অব্যাহত থাকবে কি না, তা এখনই বলতে চাইলেন না নির্মাতা। বললেন, মাস দুয়েকের মধ্যেই সবকিছু চূড়ান্ত করা হবে, এরপর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে সিনেমার বিস্তারিত।
কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। পরিচালনা করেছেন আজমান রুশো। আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আরও আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। মুক্তির পর থেকে রকস্টার সিনেমা নিয়ে দর্শকের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সিনেমায় শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে অনেক দর্শক।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৯ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
২০ ঘণ্টা আগে