নরসিংদীর পলাশ উপজেলার ৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকেরা। এদিকে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন বলে জানান উপজেলা শিক্ষা অফিস।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছেন, সরকারি নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করতে হবে অথবা প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে। এ ছাড়া প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে তাঁদের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৩টি প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ৩ জনের মধ্যে রয়েছে ১ জন।
উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া, তালতলা, কেন্দুয়াব, জয়নগর ও চরসিন্দুরের আলীনগর, সুলতানপুর এবং চলনা প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে জানা গেছে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অভাবে চূড়ান্তভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে আলাপকালে জানা যায়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। সেই সহকারী শিক্ষকেরা প্রশাসনিক কাজ করতে গিয়ে ক্লাসে নিয়মিত অংশ নিতে পারেন না। এতে বাকি শিক্ষকদের ওপর চাপ পড়ছে এবং কোনোমতে চলছে শিক্ষা কার্যক্রম। তা ছাড়া অনেক সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই তেমন মূল্যায়ন না করায় চরমভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ।
তা ছাড়া চরসিন্দুরের চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতজন শিক্ষকের স্থলে চারজন ও আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের স্থলে তিনজন শিক্ষক দায়িত্ব পালন করছে। উপজেলার প্রায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়েই শিক্ষকের সংকট রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির পলাশ উপজেলার সাধারণ সম্পাদক মো. সুলতান উদ্দিন বলেন, ৬ থেকে ৭ বছর ধরে সহকারী থেকে প্রধান শিক্ষক পদে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না। তাই এমন সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পলাশ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম ও দিলরুবা ইয়াসমিন জানান, ৩৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। তবে ১৫ টি স্কুলে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে রয়েছেন। সরকারি নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করতে হবে অথবা প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে হবে। এ ছাড়া প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের ক্ষেত্রে তাঁদের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই বলে জানান তাঁরা।

সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনী নিয়ে আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্যের অডিও রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের কি না, তা ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
স্থানীয় ব্যবসায়ী সাঈদ বাসারি বলেন, মানুষ সারের জন্য এমনিতেই ক্ষিপ্ত হয়ে আছে। এর মধ্যে ওই কৃষি কর্মকর্তা খুচরা সার বিক্রেতা গফফারের দোকানে গিয়ে তার সঙ্গে কথা বলতে থাকেন। এ সময় ওই দোকানে বাঁধের পাড়ের আরেক খুচরা সার বিক্রেতা নুরুল হুদাও আসেন। এতে কৃষকদের সন্দেহ হয়। পরে তারা দুজন সার বিক্রেতা ও কৃষি...
২২ মিনিট আগে
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
২৮ মিনিট আগে
‘আমি একটা জ্যাতা নমো পুড়মু, আপনাকে বাইছা নিছি’—এমন বক্তব্য দিয়ে পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মন্ডলকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদ গাজীর বিরুদ্ধে। তিনি সদর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
৩০ মিনিট আগে