স্বাস্থ্যসচেতনদের খাবারের টেবিলে ইসবগুলের ভুসি ও তোকমার বয়ামের পাশে চিয়া সিডসের বয়ামও থাকে। সালাদ ও স্মুদিতে এই চিয়া সিডস মেশানো যায়। আকারে খুবই ছোট হলেও চিয়া সিডস কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, খনিজ, আঁশ ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, হাড় মজবুত করে ও রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে। দুই টেবিল চামচ চিয়া সিডসে রয়েছে ১৩৮ ক্যালরি, ৪ দশমিক ৭ গ্রাম প্রোটিন,
৮ দশমিক ৭ গ্রাম চর্বি, ৯ দশমিক ৮ গ্রাম আঁশ ও অন্যান্য পুষ্টি উপাদান।
ওজন কমাতে সাহায্য করে
চিয়া সিডসের আঁশ ও প্রোটিন ওজন কমাতে সহায়তা করে। এই দুই উপাদান ক্ষুধা কমায়, ফলে বারবার খাওয়ার প্রবণতা আপনা-আপনিই কমে আসে।
হৃদ্রোগের ঝুঁকি হ্রাস করে
এর মধ্যকার আঁশ রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে। ফলে হৃদ্রোগের ঝুঁকি কমে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
চিয়া সিডসে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এগুলো হাড় মজবুত করতে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় চিয়া সিডস রাখলে উপকারই হবে।
সূত্র: হেলথলাইন

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি নিপসমের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক...
১৯ ঘণ্টা আগে
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে প্রস্থডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল আওয়াল এবং উপাধ্যক্ষ পদে চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হায়দার আলী খানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্য
২০ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।
২১ ঘণ্টা আগে
স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকেরা...
২ দিন আগে