বর্তমান সময়ে অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তিন সংস্করণেই দিনকে দিন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। পাকিস্তান অধিনায়কে মুগ্ধ হরভজন সিংও। সাবেক এই ভারতীয় স্পিনার মনে করেন, বাবর একদিন কিংবদন্তি হবে।
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজেও বিস্ফোরক ফর্মে ছিলেন বাবর। দুই টেস্টে দুই ফিফটি ও এক সেঞ্চুরি করেছিলেন। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে হয়েছিলেন সিরিজসেরা। সময়ের অন্য সেরাদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই বাবর।
হরভজনের মূল্যায়ন,‘আমি মনে করি সে ‘ফ্যাব ফোরে’ থাকতে পারবে কি না, সেটা এখনই বলা একটু আগেভাগে হয়ে যায়। সত্যি বলতে আমি জানিও না এই ফ্যাব ফোর কারা। তবে অবশ্যই বাবরের কিছু বিশেষ গুণ আছে। আত্মবিশ্বাস ও কৌশলের সমন্বয়ে সে একজন পরিপূর্ণ ব্যাটার। যেভাবে খেলে যাচ্ছে একদিন সে কিংবদন্তি ক্রিকেটার হবে।’
আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন বাবর। আর টেস্টে আছেন পাঁচ নম্বরে। কিন্তু হরভজন মনে করেন এখনই তাকে যেকোনো পর্যায়ে ফেলা ঠিক হবে না। তিনি বলেছেন,‘এখন সে শুধু খেলে যাক আর রান করার দিকে মনোযোগ দিক। একই সঙ্গে দলের হয়ে ম্যাচ জিতুক। মেধার দিক দিয়ে সে কারোর চেয়ে কম নয়।’

আন্তর্জাতিক ক্রিকেটে একসময় স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ ছিলেন সতীর্থ। সময়ের পরিক্রমায় এখন মিতালি ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার। তাঁর সাবেক সতীর্থ স্মৃতি ব্যাট হাতে ছুটিয়ে চলেছেন রানের ফুলঝুড়ি। এবার সেই মিতালিকে টপকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা হয়ে গেল স্মৃতির।
২৮ মিনিট আগে
ইন্টার মায়ামিতে মাতিয়াস গালার্সার যোগদানের খবর শোনা যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। এখন তিনি খেলবেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গে মায়ামিতে। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে গালার্সা যোগ দিয়েছেন ধারে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
১৪ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
১৫ ঘণ্টা আগে