ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে আটক করা একজন সাবেক ব্রিটিশ সেনাকে রুশ টেলিভিশনে দেখানো হয়েছে। শন পিনার নামের ৪৮ বছর বয়সী ওই সৈনিক বলেছেন, তিনি ইউক্রেনের নৌসেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার রুশ গণমাধ্যমে প্রচারিত ছোট এক ভিডিওতে শন পিনারকে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তিনি বলছেন, ‘আমার নাম শন পিনার। আমি একজন ব্রিটিশ নাগরিক। মারিউপোল থেকে আমাকে আটক করা হয়েছে। আমি ৩৬ ব্রিগেড ফার্স্ট ব্যাটালিয়ন ইউক্রেনীয় নৌবাহিনীতে কাজ করছিলাম। প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে আমি মারিউপোলে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই করছিলাম। এখন আমি দোনেৎস্ক রিপাবলিকে আছি।’
ভিডিওটি কখন ধারণ করা হয়েছে অথবা কীভাবে পিনার ধরা পড়েছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তিনি তাঁর ২৮ বছর বয়সী বন্ধু আইডেন আসলিনের সঙ্গে যুদ্ধ করছিলেন। আসলিন ছিলেন নটিংহামশায়ারের বাসিন্দা। গোলাবারুদ শেষ হয়ে যাওয়ায় গত সপ্তাহে আসলিনের ব্যাটালিয়ন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ কার্যালয় জানিয়েছে, আটক হওয়া দুই ব্রিটিশ নাগরিককে সহায়তা দিতে ইতিমধ্যে তারা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। তবে যুদ্ধের কারণে ইউক্রেনে থাকা ব্রিটিশ নাগরিকদের তথ্য পেতে সমস্যা হচ্ছে এবং কনস্যুলার সেবা দেওয়াও কঠিন হয়ে পড়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, শন পিনার যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে বাস করতেন। প্রায় চার বছর আগে তিনি ইউক্রেনে পাড়ি জমান এবং স্ত্রীকে নিয়ে দনবাসে থাকতে শুরু করেন। তিনি যুক্তরাজ্যের রয়্যাল অ্যাংলিয়ান রেজিমেন্টের একজন প্রাক্তন সৈনিক।
ভিডিওতে পিনার বলেছেন, ‘আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমরা ব্রিটিশ বন্দী বলে রুশরা আমাদের সঙ্গে অন্যরকম আচরণ করে। এই ভয় আমার মনকে সব সময় আতঙ্কিত করে রাখে যে আমি একজন বন্দী।’
রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত পড়ুন:

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
২ ঘণ্টা আগে
ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে ‘নন-ওয়ার্কিং রয়্যাল’ হিসেবে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই দম্পতি। সম্প্রতি সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরে আসার পরই এমন বার্তা পেলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন প্যাকেজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর বার্ষিক পারিশ্রমিক ১৪ লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১১ লাখ মার্কিন ডলার বাড়বে।
৪ ঘণ্টা আগে