ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে দেশটির সেনাবাহিনীর একটি কারখানা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাতের বেলা ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে কিয়েভ অঞ্চলের ব্রোভারির কাছে একটি গোলাবারুদের কারখানা ধ্বংস করা হয়েছে।
ব্রোভারির মেয়র ইগর সাপোজকো বলেন, রোববার ভোরে কিছু অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
তবে বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ব্রোভারিতে কোনো হামলার চিহ্ন দেখেননি।
সম্প্রতি রাশিয়া কিয়েভ ও বাইরের সামরিক কেন্দ্রগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১৫ মিনিট আগে
পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ‘জাতিগত নিধন’ চলছে এবং এতে ইসরায়েল সরকারের নীরব সমর্থন রয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একই সঙ্গে পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৩২ মিনিট আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গোপনে নির্মাণ করা একটি পারমাণবিক চুল্লি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চুল্লিটি চালু হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারের উপযোগী বিভাজ্য পদার্থ উৎপাদন করা সম্ভব হতো বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
৩ ঘণ্টা আগে
ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার একটি জাদুঘর থেকে বিখ্যাত ইমপ্রেশনিস্ট শিল্পী পিয়েরে-অগুস্ত রেনোয়ার চারটি চিত্রকর্ম চুরি করেছে দুই চোর। তবে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা দুটি চিত্রকর্ম ফেলে যায়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ ফ্রান্সের ক্যাগন-সুর-মের শহরের রেনোয়া জাদুঘরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে